1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

বাংলালিংক এর আয়োজনে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখলো হাজারো মানুষ

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৪.৫৪ পিএম
  • ২৪৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের পর্দা নামলো গত ১৮ ডিসেম্বর। মেসি এম্বাপ্পেদের গোলে বার বার উল্লাসে কেপে ওঠে পুরো আইসিসিবি এক্সপো জোন। টান টান উত্তেজনায় সকলের প্রিয় লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছরের তীব্র উত্তেজনার পর দীর্ঘ প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ জিতে ট্রফি নিলো। হাজারো মানুষ সাক্ষী হয়ে রয় এক অবিস্মরনীয় ফাইনালের। বলছিলাম বাংলালিংক ফুটবল কার্নিভাল এর গালা ফাইনাল ইভেন্টের কথা। বাংলালিংক এবারের বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল প্রেমীদের জন্য বিশাল আয়োজন রেখেছিল। এরই অংশ হিসেবে ছিলো সারাদেশের বিভিন্ন স্থানে বড়পর্দায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখার সুযোগ। এই ফুটবল কার্নিভালের গালা ফাইনাল ইভেন্টে আইসিসিবি এক্সপো জোনে সমাগম ঘটে হাজারো মানুষ। অনুষ্ঠানটির ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করেছে স্কাই ট্র্যাকার লিমিটেড। 

খেলা দেখতে আসা দর্শকদের মাতাতে বাংলালিংক আয়োজন করেছিল ৬টি সনামধন্য ব্যান্ডের চোখধাধানো পারফরমেন্স। ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিস, এভোয়েড রাফা, ক্যালিপ্সো একে এক দর্শক মাতানো পার্ফরমেন্স উপহার দেয়। অনুষ্ঠানটির পেমেন্ট পার্টনার হিসেবে ছিল বিকাশ। ব্রডকাস্টিং পার্টনার হিসেবে কাজ করেছে টি-স্পোর্টস। এছাড়াও অনুষ্ঠানে সংযুক্ত রয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফোরাম কমিউনিটি।

বাংলালিংক দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে মেগা স্পোর্টস ইভেন্টের লাইভ স্ট্রিমিং একমাত্র ডিজিটাল বিনোদন অ্যাপ টফি বাস্তবায়ন করেছে। দেশসেরা এই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি সারাদেশের দর্শকদের জন্য যেকোন নেটওয়ার্ক থেকে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার সুযোগ করে দিয়েছে।

বাংলালিংক এর ব্রান্ড এন্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ ‘বাংলালিংক ফুটবল কার্নিভাল’নিয়ে বলেন“বাংলালিংক সবসময়ই মিউজিক এবং যুব সমাজের সাথে থেকেছে। এরই ধারাবাহিকতায় আমরা সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০ টির বেশি কনসার্ট করেছি সেখানে আমরা বিপুল পরিমাণ যুব সম্প্রদায়কে আমরা একসাথে করতে পেরেছি। এছাড়াও ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা নিয়ে এসেছি বাংলালিংক ফুটবল কার্নিভাল, এই প্রোগ্রামের আওতায় আমরা সারা দেশে বিভিন্ন স্থানে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ দেখার ব্যবস্থা করে দিয়েছি, এই ফুটবল কার্নিভালের গালা ইভেন্ট অনুষ্ঠিত হয়ে গেল আইসিসিবি এক্সপো জোনে। বাংলালিংক এর এই আয়োজনে দর্শক মাতাতে ছিল সনামধন্য ৬টি ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা। একইসাথে এই মাসেই বাংলালিংক ওয়ার্ল্ড কাপ কার্নিভাল- আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছিল। সেখানে মোট ১২টি ইউনিভার্সিটির শতাধিক ছাত্র অংশগ্রহন করে। পুরো ডিসেম্বর মাস জুড়ে বাংলালিংক মিউজিক নিয়ে আরো অনেক কাজ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com