সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ফিন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ সাবেক হুইপের ভাই বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দূনীর্তির অভিযোগ করেন শিক্ষক নেতৃবৃন্দরা, আদালতে মামলা চলমান রয়েছে এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের কৌশলগত অংশীদারিত্ব আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অ্যাড.বিউটি দত্ত ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

এলডিপিও ৩০ ডিসেম্বর রাজধানীতে মিছিল করবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ Time View

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সঙ্গে রাজপথে থাকবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)।

আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর পূর্বপান্থপথস্থ এলডিপি কার্যালয়ের সামনে থেকে মিছিল করবে দলটি। মিছিল মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এ কথা জানান।

এদিকে, বিএনপি ঘোষিত ১০ দফার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সেইসঙ্গে শেখ হাসিনা সরকারের পতনের লক্ষ্যে বিএনপি যেসব কর্মসূচি দেবে তাতে এলডিপির পূর্ণ সমর্থন থাকবে।

এছাড়াও বিএনপি ঘোষিত ৩০ ডিসেম্বরের গনমিছিলের প্রতি সমর্থন জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাপ (ভাসানী), ইসলামী ঐক্য জোট, ডেমোক্রেটিক লীগ, পিপলস লীগ, শাওন সাদেকী (বাংলাদেশ ন্যাপ)।

শনিবার (১৭ ডিসেম্বর) ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS