1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

বীরগঞ্জে অবৈধ ভাটার ড্রাম ট্রাকের ধাক্কায় ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৫.৪৫ পিএম
  • ৪৯৩ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ ভাটার মাটি ও বালু বোঝাই নাম্বার বিহীন ড্রাম ট্রাকের ধাক্কায় ৮ জন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ছোট বোচাপুকুর গ্রামে বীরগঞ্জ-গড়েয়া সড়কে ১৭ ডিসেম্বর সকাল ৭ টায় কৈকুড়ী গ্রামের জ্যোৎস্না ভাটার মাটি ও বালু নেওয়া তিনটি ড্রাম ট্রাক পাড়া পাড়ি করে যাওয়ার সময় ধান মাড়াই করা মেশিনে ধাক্কা দিয়ে গাছের লাগিয়ে দেয়। এ সময় ৮ জন ধান মাড়াই করা শ্রমিক আহত হয়।

আহতরা হলেন দেবীপুর গ্রামের সাইফুলের ছেলে শাকিব, কবুজের ছেলে মাসুদ তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে প্রেরণ করেছেন।

সামসুলের ছেলে বদিউল মতিউলের ছেলে সিফাত, তোয়াবুলের ছেলে উজ্বল সফিকুলের ছেলে মাহাবুব হবিবরের ছেলে আতাহারুল, খয়রুলের ছেলে, নুর ইসলাম, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, নাম্বার বিহীন অবৈধ ড্রাম ট্রাক গুলী দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ ভাটা ও নদী থেকে বালু, মাটি সরবরাহ করার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে পথচারীরা। রাস্তাঘাট হচ্ছে বেহাল দশা। গ্রামের রাস্তা গুলি হয়ে পড়েছে চলাচলে অনুপযোগী।

এলাকাবাসী জানায়, প্রশাসনকে অভিযোগ করা হলেও বালু সরবরাহ কারীগণ ম্যানেজ করে ড্রাম ট্রাক চালিয়ে যাচ্ছেন দেদারছে।

নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানায়, জনগণের সুফল এর জন্য সরকার প্রতিবছর মোটা অংকের টাকা খরচ করে রাস্তাঘাট গুলো ভালো করলেও এই ড্রাম ট্রাক গুলোর কারনে জনগণের চলাচলের রাস্তা গুলোর বেহাল দশায় পরিনিত হচ্ছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা জানায়, ড্রাম ট্রাকে করে বালু মাটি সরবরাহ করা আইনগতভাবে বাধা থাকলেও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তারা চালাচ্ছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এ রিপোট লেখা পর্যন্ত এলাকায় একটি ড্রাম ট্রাক এলাকাবাসী আটক করে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com