1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

সিলেটে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’ করবে বিএসইসি

  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৮.০৬ পিএম
  • ২৯০ Time View

সিলেটে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স- ২০২৩’ আয়োজন করতে যাচ্ছে বিএসইসি। আগামী ২১ জানুয়ারি সকাল ১০টা হতে দুপুর ১টা ৩০ পর্যন্ত এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। দেশের জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে কনফারেন্সটির আয়োজন করা হচ্ছে।

কনফারেন্স সফল করতে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। সদস্যরা হলেন, বিএসইসির নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ (আহ্বায়ক), বিএসইসির পরিচালক মনসুর রহমান, বিএসইসির অতিরিক্ত পরিচালক হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ, ক্যাপিটাল মার্টে স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) হেড অব অপারেশন মো ওয়াছি আজম এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) এক্সিকিউটিভ অফিসার মাসুদুর রহমান।

দেশের জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ শিক্ষা সর্বস্তরে পৌঁছে দিতে বিএসইসি ২০১৬ সালে প্রতিষ্ঠা করে ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)’। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষিত বিনিয়োগকারী ও দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এর আগে, গত ১৯ নভেম্বর চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে এবং ৩০ জুলাই ময়মনসিংহ বিভাগে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স করেছিল বিএসইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com