1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

বিয়ে করলেন ‘কাবিলা’ খ্যাত পলাশ

  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৫.৫১ পিএম
  • ১৬৩ Time View

বিয়ে করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ অভিনেতা। পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

জানা গেছে, পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা রুম্মান মেহনাজ। পূর্বপরিচিত থাকায় পলাশ তার বাবা মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করেন।

গত বছরের নভেম্বরের দিকে পরিবারের কথায় নাফিসার সঙ্গে পরিচিত হন পলাশ। তখন জানতে পারেন, অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিসা তাকে পছন্দ করতেন। পরিচয়ের মাস তিনেক পর পলাশ-নাফিসার সখ্য বাড়তে থাকে।

সম্প্রতি পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন তিনি। অভিনয়-নির্মাণ সবকিছু নিয়ে ভীষণ ব্যস্ততা যাচ্ছে পলাশের। এতই ব্যস্ত যে, এখনও মধুচন্দ্রিমাতে যেতে পারেননি।

পলাশ বলেন, ‘আমার বাবা-মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।’

ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানালেন পলাশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com