1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

রংপুরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে সিইসি

  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৮.০৫ পিএম
  • ৩০৫ Time View

রংপুর প্রতিনিধিঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনের অন্য কর্মকর্তারা।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে যান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।

এরপর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র-কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শুরু করেন তারা।

নির্বাচন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এ মতবিনিময় সভায় আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি, গণসংযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

মতবিনিময় সভায় উপস্থিত আছেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল বাতেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com