1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

আধুনিক নগর গড়তে নৌকায় ভোট চাইলেন ডালিয়া

  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৯.২৪ এএম
  • ২৫১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, রংপুর সিটি করপোরেশনকে আধুনিক সিটি গড়তে কাজ করবো। শ্যামাসুন্দরি খালসহ ড্রেনেজ ব্যবস্থার দিকে বিশেষ দৃষ্টি দিয়ে কাজ করা হবে। আধুনিক নগরী গড়তে নগরবাসী এবার নৌকা মার্কায় ভোট দেবেন।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে মহানগর যুবলীগের আয়োজনে নগরীর সিটি বাজার এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মেয়র প্রার্থী ডালিয়া বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের উন্নয়নের দিক থেকে রংপুর সিটি করপোরেশন অনেক পিছিয়ে আছে। তাই এবার পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক সিটি করপোরেশন গড়ার স্বার্থে নৌকায় ভোট দেবে নগরবাসী। 

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ দলের অন্যান্য নেতারা।

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com