বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার

ফখরুল: যত হামলাই হোক, নয়াপল্ট‌নেই সমা‌বেশ হ‌বে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৩ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নিরীহ নেতাকর্মীদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে বহু নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (৭ ন‌ভেম্বর) নয়াপল্ট‌নের দলীয়‌ কার্যাল‌য়ে উপ‌স্থিত সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন তি‌নি।

ফখরুল ব‌লেন, সরকার তার পু‌লিশ বা‌হিনী দি‌য়ে যত হামলাই করুক না কেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণস‌ম্মেলন নয়াপল্টনে বিএনপি অফিসের সাম‌নেই হ‌বে। আমা‌দের এ সমা‌বেশ হ‌বে শান্তিপূর্ণ।

এসময় তি‌নি অভি‌যোগ ক‌রে বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিএনপির নিরীহ নেতাকর্মীদের ওপর পুলিশের এই গুলি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হ‌য়ে‌ছে। আমা‌দের প্রায় ৩০-৪০ জন কর্মী পু‌লি‌শের গু‌লি‌তে আহত হ‌য়ে‌ছেন। এদের ম‌ধ্যে মকবুল না‌মের একজন ঢাকা মে‌ডি‌ক্যালে মারা গে‌ছেন। ৭-৮ জ‌নের অবস্থা সংকটাপন্ন।

‌তি‌নি আরও ব‌লেন, বিএন‌পির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ হেফাজতে‌ নেওয়া হ‌য়ে‌ছে। এ ছাড়াও শিমুল বিশ্বাসকে আটক করা হ‌য়ে‌ছে ব‌লেও জানান ফখরুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS