1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

বিএনপিকে আবারও ডিএমপির অনুরোধ

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১২.৪৪ পিএম
  • ২১৪ Time View

আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ উন্মুক্ত স্থানে করতে বিএনপিকে আবারও অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অনুরোধের কথা জানান মতিঝিল বিভাগের ডিসি মো. হায়াতুল ইসলাম খান।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য আবারও বিএনপিকে পুলিশ অনুরোধ জানিয়েছে। যদি তারা (বিএনপি) সেখানে সমাবেশ করতে চান, তাহলে তারা যে সমস্যার কথা বলেছে সেটা সমাধান করা হবে।

ডিসি হায়াতুল বলেন, বিএনপিকে অনুমোদনহীন ও অনুমতি ব্যতীত কোথাও সমাবেশ করতে দেয়া হবে না। ডিএমপির অনুমোদন ছাড়া কোনো স্থানে কর্মসূচিও পালন করা যাবে না।

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য বিকল্প স্থানের অনুমোদন দেয়া হয়েছে কিনা জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, বিকল্প স্থানের প্রস্তাবের বিষয়ে এখনো অনুমোদন দেয়া হয়নি। বিএনপির চাহিদা অনুযায়ী বিকল্প স্থানে অনুমোদন দেয়া হবে না বলেও জানান তিনি।

এর আগে সোমবার (৫ ডিসেম্বর) বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি সমাবেশের স্থান নয়াপল্টনের পরিবর্তে আরামবাগ সড়কে করার মৌখিক প্রস্তাব দিলে সেটি নাকচ করে দেয় ডিএমপি।

সে সময় ডিএমপির পক্ষ থেকে আবারও সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তাব দেয়া হয়। আর যদি সোহরাওয়ার্দী উদ্যানকে স্বস্তিকর করতে বিএনপির কোনো সুপারিশ থাকে তাহলে তা বাস্তবায়ন করারও আশ্বাস দেয় ডিএমপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com