1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

কুমিল্লায় সাবেক চেয়ারম্যান-মেম্বারের সমর্থকদের সংর্ঘষে নিহত ১, আহত ১০

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৯.১৭ পিএম
  • ২৮০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় তিতাস থানার এসআই মাহমুদুল হাসানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গ্রুপ এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩৮)। তিনি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে।

ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ সময় সংবাদকে জানান, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা এবং সাবেক মেম্বার সাইফুল ইসলাম মানিককান্দি এলাকার বাসিন্দা। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। মৎস্য প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে গ্রামের কিছু ঘর পুড়িয়ে দেয়া হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এসআই মাহমুদুল হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com