1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৯.০৬ পিএম
  • ৩২৫ Time View

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। প্রতি ডলার ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় যার মোট অঙ্ক দাঁড়ায় ২ হাজার ৭৩ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশের ক্ষুদ্রঋণ ব্যবস্থা শক্তিশালী করার জন্য, বিশেষ করে উচ্চ জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত এবং নারীদের মালিকানাধীন ক্ষুদ্র উদ্যোগকে সমর্থন দিতে এডিবি এ ঋণ সহায়তা দেবে।

এ লক্ষ্যে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে সই করেন।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট এনহেন্সমেন্ট প্রজেক্ট’-এর মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে এ তহবিল সরবরাহ করা হবে।

এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের ঋণ সহায়তা দেয়া হবে। এ প্রকল্পটি ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ সহজলভ্য করার পাশাপাশি নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এডিবি বাংলাদেশের একটি অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। সংস্থাটি এখন পর্যন্ত ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশকে। এছাড়া শূন্য দশমিক ৫৩৭ বিলিয়ন ডলারের অনুদান সহায়তা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com