1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

মির্জা ফখরুল: ছাত্রলীগকে রাজধানীর গলিতে গলিতে সন্ত্রাসের কাজে নামিয়েছে

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭.২১ পিএম
  • ৩৮০ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশ ঘিরে সরকার ছাত্রলীগকে রাজধানীর গলিতে গলিতে সন্ত্রাসের কাজে নামিয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর হোটেল লেকশোরে বিদেশি কূটনীতিকদের সাথে বিএনপির ‘ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্স অব ব্লেমিং’ গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার নাটক করছে। হীন চক্রান্তে নেমেছে, পুরনো খেলায় মেতেছে। সরকার ২০০ বাস রেডি করেছে পুড়িয়ে বিএনপির ওপর দায় চাপানোর জন্য। ছাত্রলীগকে রাজধানীর গলিতে গলিতে সন্ত্রাসের কাজে নামিয়েছে।’

তিনি বলেন, দেশের মানুষ সর্বগ্রাসী সরকার থেকে মুক্তি চায়। দেশের এ সমস্যা বিএনপির একার নয়, এটা সবার সমস্যা।

মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি মাঠে নেমেছে উল্লেখ করে ফখরুল আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়তে হলে ভেবেচিন্তে পা ফেলতে হবে। মানুষ যেভাবে জেগে উঠেছে তাতে বিএনপি সফল হবে।

১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে তিনি বলেন, কোনো দ্বিধা রাখবেন না, ১০ ডিসেম্বর অবশ্যই ঢাকায় গণসমাবেশ হবে, মানুষ আরও নতুনভাবে মঠে নামবে।

পৃথিবীতে সংকট আছে, দেশে নেই বলে সরকার মিথ্যাচার করছে এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, গ্যাস নেই তবুও সরকার বিল নিচ্ছে।

বাসযোগ্য দেশ গড়তে সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com