1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

কাদের: কাল থেকে পাহারায় থাকবে নেতাকর্মীরা

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৬.১২ পিএম
  • ৩৩৬ Time View

বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল বুধবার (৭ ডিসেম্বর) থেকে সব পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় সব জায়গায় সতর্ক পাহারায় থাকবে নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে তিনি আওয়ামী নেতাকর্মীদের পাহারায় থাকার নির্দেশনা দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, বাস্তবে হয় মহাসমাবেশ। বিএনপির ৮টা সমাবেশ একত্র করলে আওয়ামী লীগের এক চট্টগ্রামের সমাবেশ।’

তিনি বলেন, ‘১০ ডিসেম্বর নাকি বিএনপি সরকার পতন করবে। ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারে না। তারা নাকি সরকার পতন করবে।’

তিনি আরও বলেন, ‘খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। বিজয়ের মাস প্রস্তুত হয়ে যান।’

কাদের বলেন, রাজনীতিবিদরা ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে, আর শেখ হাসিনা পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবেন।

ছাত্রলীগকে ‍উদ্দেশ করে তিনি বলেন, ‘ছাত্রলীগ খুব বড় গলায় বলে, আমি অমুক ভাইকে মেনটেইন করি। তমুক ভাইকে মেনটেইন করি। ভাইকে মেনটেইন করতে হবে কেন? মেনটেইন করবে বঙ্গবন্ধুর আদর্শ, মেনটেইন করবে শেখ হাসিনার সততা সাহসকে, মেনটেইন করবে সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশকে।’

তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘ছাত্রলীগ আমাদের নীল শৈশবের ভালোবাসা, ছাত্রলীগ আমাদের সবুজ কৈশোরের উচ্ছ্বাস, ছাত্রলীগ আমাদের প্রথম যৌবনের প্রেম, ছাত্রলীগ আমাদের বার্ধক্যের বিশ্বাস।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com