1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৬.১১ পিএম
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার তেরোমাইল নামক স্থানে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার তেরোমাইল গড়েয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন: নীলফামারীর সৈয়দপুর উপজেলার নয়াবাজার হাওলাদারপাড়া এলাকার মৃত আব্দুস সামদাদ হোসেনের ছেলে শাহিন মিয়া (৩৪) এবং একই উপজেলার গোল্লাহাট গ্রামের মজনু মিয়ার ছেলে শহিদ ইসলাম (৩৫)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত শাহিন মিয়া ধান-চালের ব্যবসায়ী। সৈয়দপুর থেকে মোটরসাইকেলে বন্ধু শহিদ ইসলামকে সঙ্গে নিয়ে চাল কিনতে যাচ্ছিলেন। তেরোমাইল এলাকায় আসার পর একটি কুকুর রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড় দেয়। এ সময় কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। উভয়ই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ধানবোঝাই নছিমনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, দুপুর আনুমানিক দেড়টার দিকে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com