1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

ওয়াসা এমডির বিষয়ে দুদকের তদন্ত জানতে চান হাইকোর্ট

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৫.২৭ পিএম
  • ২৩০ Time View

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী ধরনের তদন্ত করছে এবং তদন্তের অগ্রগতি কতদূর তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) এমডি হিসেবে তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের শুনানিকালে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানির সময় খুরশিদ আলম হাইকোর্টকে বলেন, তাকসিম জড়িত এ ধরনের কিছু বিষয়ে তদন্ত করছে দুদক।

তাকসিমের আইনজীবী সৈয়দ মাহশিব হোসেন আবেদনের বিরোধিতা করে বলেন, ‘এর আগে হাইকোর্টের আরেকটি বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেছিল। হাইকোর্ট বেঞ্চ যদি আরও একটি রুল জারি করে, তাহলে মামলার বিবাদী বিভ্রান্ত হবেন।’

গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন জনস্বার্থে মামলাটির আবেদন করে বলেন, তাকসিমকে জালিয়াতির মাধ্যমে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের জন্য তার ভাইভা পরীক্ষার মার্কশিটে কারচুপি করা হয়েছিল।

রিট আবেদনে আইনজীবী অভিযোগের তদন্তের জন্য দুদক ও সরকারের প্রতি হাইকোর্টের নির্দেশনা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com