1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

বিদ্যুৎ প্রতিমন্ত্রী: পরিবহন খাতে বিদ্যুৎ ব্যবহার করবে সরকার

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৫.৪৬ পিএম
  • ২৫৭ Time View

পরিবহন খাতে বিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা রয়েছে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, পরিবহন খাতে অনেক জ্বালানি খরচ হচ্ছে। ইউরোপ ও আমেরিকাতে পরিবহনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। যা অনেক সাশ্রয়ী। আমাদের তেল খরচ কমাতে হবে। সেক্ষেত্রে পরিবহনে ইলেকট্রিসিটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘এনার্জি ট্রানজিশন: গ্লোবাল কনটেক্স অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সমস্যা হলো লেস কস্ট এনার্জি। ভোক্তার কাছে যেন সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পৌঁছাতে পারি সে বিষয়টা দেখতে হবে। আমাদের বিশেষ করে শিল্পখাতে জরুরি গ্যাস দরকার হচ্ছে। তারা বলছে, আমার কালকে গ্যাস দরকার। আপনারা কবে ড্রিল করবেন, কবে উত্তোলন করবেন, আমাদের সেই সময় নেই। সেটা একটা বিষয়।

তিনি আরও বলেন, একসময় বিশ্ব চিন্তা করেছে তেল দিয়েই সব চলবে। তখন চিন্তা ছিল না গ্যাস এলএনজি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যাবে। ১৫-২০ বছর আগেও সে চিন্তা ছিল না। এখন সেটা বাস্তবতা। সমানে আরও টেকনোলজির দিকে আগাচ্ছে বিশ্ব।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হাসান, বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, ডিজি মোহাম্মদ হোসাইন, জ্বালানি বিশেষজ্ঞ ড. ম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরূল ইমাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com