1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

রাজশাহীতেও থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১.২৩ পিএম
  • ৫২১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে আজ শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর মধ্যেই রাজশাহীতে আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মোবাইল টেলিকম অপারেটর সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, রাজশাহীতে আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখতে বিটিআরসি থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষক দলের রাজশাহী জেলার আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ডেইলি স্টারকে বলেন, ‘সকাল ১১টা থেকেই সমাবেশস্থলের আশেপাশে মোবাইলের ইন্টারনেট কাজ করছে না। সমাবেশস্থল থেকে দূরে গিয়েও ইন্টারনেট পাইনি।’

সমাবেশস্থল থেকে বিএনপিকর্মী মুনতাসির আহমেদ ডেইলি স্টারকে বলেন, ‘সমাবেশস্থল থেকে আমার বাসায় ভিডিও কল করতে চেয়েছিলাম। কিন্তু, ইন্টারনেট না থাকায় পারিনি।’

এর আগে গত ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশের দিন সেখানে মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল। ১৯ নভেম্বর সিলেটে ও ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশের দিনও থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দেয় বিটিআরসি। এ ছাড়াও, গত ২২ অক্টোবর বিএনপির সমাবেশের দিন খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com