1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৯১৪, শনাক্ত পৌনে ৪ লাখ

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১২.২৮ পিএম
  • ৪১৭ Time View

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৯১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৪৮৫ জন। এসময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৪১৭ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৪৪ হাজার ৪৮০ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৯১ লাখ ৮০ হাজার ২৮৮ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ২২ জন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৯২৮ জন ও মারা গেছেন ১৮৭ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫০ হাজার ১৩ জন। আর শনাক্ত হয়েছেন ২ কোটি ৫০ লাখ ২১ হাজার ২৯৫ জন।

দৈনিক মৃত্যুতে জাপানের পরই অবস্থান যুক্তরাষ্ট্রের। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৬ হাজার ৬০৭ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৯। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭ লাখ ৮৭ হাজার ৭৭৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ৯৫৪ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে জাপানের পরই ফান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৫৯ হাজার ৮ জন এবং মারা গেছেন ৬৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ৬০ জন, মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৯৩ জন।

একদিনে ব্রাজিলে মারা গেছেন ১৩১ জন, সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ২৫১ জন। বিশ্বে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত ৬ লাখ ৯০ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৭৩৩ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৭৩৩ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ১৯৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৬১৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ২১১ জন। তবে এসময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬১২ জনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com