1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

ক্যামেরুনের বিপক্ষে ১০ পরিবর্তন নিয়ে মাঠে নামবে ব্রাজিল

  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৫.২৫ পিএম
  • ৩১১ Time View

চলতি কাতার বিশ্বকাপে সার্বিয়া এবং সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে দারুণ শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল। অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শুক্রবার ক্যামেরুনের মোকাবেলা করবে তিতের দল। শীর্ষস্থান পাকা করতে কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ দিবাগত রাত ১টায় ক্যামেরুনের বিরুদ্ধে লড়বে ব্রাজিল।

অবশ্য এ ম্যাচে ব্রাজিল দলে আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। শেষ ষোলো নিশ্চিত হওয়ায় ক্যামেরুনের বিপক্ষে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে প্রস্তুত ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অবশ্য কোচ তিতে বললেন, ‘খেলোয়াড়রা মাঠে যা করে তার উপর ভিত্তি করেই আমি তাদের পরিমাপ করতে পারি। এটা একটা ঝুঁকি, হ্যাঁ, কিন্তু এটা তাদের জন্য তাদের মান দেখানোর সুযোগ।’

আগে থেকেই ইনজুরিতে আক্রান্ত নেইমার, দানিলো। সেই তালিকায় যোগ দিয়েছেন অ্যালেক্স সান্দ্রো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে এই তিনজন খেলতে পারবেন না- এটা নিশ্চিত।

তবে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে আজ মাঠে নামার আগে ব্রাজিল দল নিয়ে আরও দুশ্চিন্তা বাড়ছে সমর্থকদের। কারণ, পুরো ব্রাজিল দলটাই যেন এখন মিনি হাসপাতাল। যার ফলে ক্যামেরুনের বিপক্ষে পুরোপুরি দ্বিতীয় সারির দল মাঠে নামানোর সম্ভাবনাই বেশি কোচ তিতের। পুরো ১১জন না হলেও অন্তত ১০টি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলা জানা গেছে।

ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল দলে থাকছেন না নেইমার এবং দানিলো। কেননা দুজনই ভুগছেন গোড়ালিতে চোটে। অন্যদিকে অ্যালেক্স সান্দ্রোও বাদ পড়েছেন। এছাড়া ব্রাজিল কোচ তিতে গোলরক্ষক অ্যালিসন বেকার, ডিফেন্ডার জুটি থিয়াগো সিলভা এবং মারকুইনহোসকে বিশ্রাম দিতে পারেন।

অন্যদিকে ক্যাসেমিরো, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র এবং রিচার্লিসনদের মতো তারকাদেরও ক্যামেরুনের বিপক্ষে বিশ্রাম দেবেন বলে আশা করা হচ্ছে। সে কারণে নতুন করে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন, লিভারপুলের মিডফিল্ডার ফ্যাবিনহো এবং ডিফেন্ডার দানি আলভেসরা দলে আসতে চলেছেন এক প্রকার নিশ্চিতই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com