1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৯.৫৪ এএম
  • ৪২১ Time View

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের মাঝে ভেড়া ও ভেড়ার ঘর নির্মানের উপকরণ বিতরণ করেন এমপি গোপাল।

বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৩০ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের মাঝে ভেড়া ও ভেড়ার ঘর নির্মানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গণি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা, উপজেলা সহকারি কমিশনা (ভুমি) রাজকুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব প্রমুখ।

সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ৩৫১ জন সুফলভোগীদের মাঝে ভেড়া ও ভেড়ার ঘর নির্মানের উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রত্যেকেকে ২টি ভেড়া, ২টি ডেউটিন, ৪টি পিলার ও ৫টি করে মাচা প্রদান করা হয়।

বিতরন অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের মত বিএনপি হতে পারে নাই, পারবেও না। কারণ দুর্ণীতি পরায়ন নেতৃত্ব আর অপকর্মের কারণে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। রাজনীতি মাঠে খেলার সকল শর্তাবলী বিএনপির কাছ থেকে বিলুপ্ত হয়েছে। কাজেই বিএনপি রাজনীতি মাঠে খেলোয়াড় হিসাবে তাদের যোগ্যতা হারিয়েছে।
তিনি আরো বলেন, আগামী ১০ তারিখে ঢাকার সমাবেশ থেকে বিএনপিকে তাদের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তারপর দেখা যাবে জনগন তাদের সমর্থন করবে কি করবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com