1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ডিআরইউর নতুন সভাপতি নোমানি, সম্পাদক সোহেল

  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৭.৩৬ পিএম
  • ২৮৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে মোরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) নির্বাচনের ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল তাদের নাম ঘোষণা করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি: দিপু সারোয়ার, যুগ্ম সম্পাদক: মঈনুল হাসান, সাংগঠনিক সম্পাদক: সাইফুল, অর্থ সম্পাদক: সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক: কাউসার আজম, নারী সম্পাদক: মরিয়ম মনি, প্রচার সম্পাদক: কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি: তোফাজ্জল হোসেন রুবেল, ক্রিড়া: মাহবুবুল আলম, সাংস্কৃতিক সম্পাদক: মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক: তানভীর আহমেদ। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন- মনির মিল্লাত, ইসমাইল হোসেন, মহসিন চৌধুরী, মোজাম্মেল হক তুহিন, কিরন শেখ, আলী ইব্রাহিম।

আজ সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ২০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৩ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com