1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আরএফএল

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আরও ৭৯৯ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১০.৫৬ এএম
  • ২৭৪ Time View

মহামারির আড়াই বছর পেরিয়ে গেলেও করোনায় বিশ্বজুড়ে অব্যাহত আছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। তবে মহামারির প্রথম দুই বছরের তুলনায় চলতি বছর অনেকটাই কমে এসেছে এ রোগে আক্রান্ত ও প্রাণহানির হার।

শুক্রবার বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৯৯৫ জনের এবং মৃত্যু হয়েছে ৭৯৯ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭২ হাজার ৪১৩ জন।

মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্তের শীর্ষে ছিল জাপান; আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। জাপানে শুক্রবার করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৪০ জন এবং মারা গেছেন ১০০ জন।

অন্যদিকে, ব্রাজিলে শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং করোনা শনাক্ত হয়েছেন ৫৬ হাজার ৮৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় ফ্রান্সে ৬৮ জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬১৯ জন, যুক্তরাষ্ট্র ৫৮ জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ৯ হাজার ৫১৩ জন, দক্ষিণ কোরিয়া ৫৫ জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ৫৩ হাজার ৯৯৮ জন, রাশিয়া ৫৬ জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ৫ হাজার ৯৯২ জন এবং তাইওয়ান ২৪ ঘণ্টায় করোনায় মৃত হয়েছে ৫৬ জনের, নতুন আক্রান্ত ১৪ হাজার ১৯৫ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ৬০১ জন।

তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ২৪১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ৩৫ হাজার ৫৮ জনের।

এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬২ কোটি ৪২ লাখ ৭ হাজার ৫৮২ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com