1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

তিন মাসে কার্ডে ১ লাখ ১২ হাজার কোটি টাকা লেনদেন

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৭.৫৯ পিএম
  • ৩২৪ Time View

কার্ডের মাধ্যমে সহজে লেনদেন করা যায়। ফলে চেকের তুলনায় কার্ডের মাধ্যমে লেনদেনের প্রবণতা বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ১ লাখ ১২ হাজার ৯৬ কোটি টাকা কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৭১ হাজার ৩৬৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বর্তমানে দ্রুত ও সহজেই লেনদেনের মূখ্য একটি মাধ্যম কার্ড। কার্ডের জনপ্রিয়তা তাই দিন দিন বাড়ছে। এছাড়া খোলা বাজারের চেয়ে কার্ডে ডলার কিনতে খরচ কম হওয়ায় এই মাধ্যমে লেনদেন প্রবণতা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ব্যাংকের কার্ডের মাধ্যমে ৩৭ হাজার ৮১ কোটি টাকা লেনদেন হয়েছে। যা আগের মাসে ছিল ৩৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এ হিসেবে আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে লেনদেনের পরিমাণ বেড়েছে ৫২৬ কোটি টাকা।

এদিকে দেশে অনেক আগেই ক্রেডিট কার্ডে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদন দেওয়া হয়। আর ২০২০ সালের জুনে ব্যাংকগুলোকে গ্রাহকদের হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যুর অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com