1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

জিপিকে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি

  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১০.৩৭ এএম
  • ৩৩৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের (জিপি) নতুন সিম বিক্রির উপর আরোপ করা নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। শর্ত সাপেক্ষে কোম্পানিটিকে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।

আজ রোববার (২০ নভেম্বর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই অনুমোদন দিয়েছে।

বিটিআরসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট সংখ্যক সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন। প্রতিষ্ঠানগুলোর চাহিদার প্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। কোন প্রতিষ্ঠানের কাছে কতগুলো সিম বিক্রি করতে পারবে গ্রামীণ নিয়ন্ত্রক সংস্থা সেটি নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর জন্য ৬ হাজার ৫১৯টি, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২১ হাজার ৪৮১টি, বেসরকারি প্রতিষ্ঠানের (করপোরেট ব্যবহারকারী) জন্য ৩৫ হাজার, যানবাহন ট্র্যাক (ভিটিএস) করার জন্য ১০ হাজার এবং এমএনপির সেবার জন্য ৫ হাজারসহ মোট ৭৮ হাজার সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন।

মানসম্মত সেবা দিতে পারছে না এমন অভিযোগে গত ২৯ জুন গ্রামীণের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে বিটিআরসি। তখন থেকে সিম বিক্রি বন্ধ আছে প্রতিষ্ঠানটি। মাঝখানে বিটিআরসি প্রতিষ্ঠানটিকে (গ্রামীণ) ১৩ লাখ পুরনো সিম (রিসাইকেল সিম) বিক্রির অনুমতি দিলেও মন্ত্রণালয়ের আপত্তিতে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com