1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ফ্রিল্যান্সিংয়ের আয় এখন মোবাইলে আনা যাবে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১১.০০ এএম
  • ২৫০ Time View

বেশ কিছুদিন আগে থেকেই ফ্রিল্যান্সিং এবং তথ্য ও প্রযুক্তি খাতের রপ্তানি আয়ের অর্থ পেতে সমস্যার মধ্যে পড়তে হতো। দেশে বসেই এই খাতের অর্থ সহজে পেতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে এসব খাতের রফতানি আয় আনতে সনদ ইস্যু করতে পারবে বৈদেশিক মুদ্রার লেনদেনে জড়িত ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো।

বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, দেশে এমএফএসের মাধ্যমে আসা আইটি খাতের রপ্তানি আয়ের বিপরীতে লেনদেনের তথ্য বিবরণীর বিপরীতে সনদ ইস্যু করবে এডি শাখাগুলো। রপ্তানি আয়ের যতটুকু নগদায়ন করা হয়েছে তার পক্ষেই সনদ দিতে বলা হয়েছে। ওই সনদ গ্রাহক তার আয়কর বিবরণীতে সংযুক্ত করতে পারবে।

এতে আরও বলা হয়, রপ্তানি আয় সংক্রান্ত তথ্য দিয়ে এসব সনদ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে তৈরি হবে। যেখানে রপ্তানি আয়ের মালিকের ওয়ালেট নম্বর, টাকার পরিমাণ ও বৈদেশিক মুদ্রার পরিমাণ সহ বিভিন্ন তথ্য উল্লেখ থাকবে। আর ইলেকট্রনিক প্রক্রিয়ায় সনদ তৈরি হওয়ায় কিউআরকোড সুবিধাও থাকবে।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এমএফএস হিসাবের মাধ্যমে শুধু আইটি খাতের রপ্তানি আয় সীমিত পরিসরে আনার সুযোগ দিয়েছিলো আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। আর রপ্তানি আয় পেলেও তা আয়কর বিবরণীতে সংযুক্ত করতে বিপত্তির মুখে পড়তো আইটি খাতের ব্যবসায়ী ও ফ্রিল্যান্সাররা। কারণ তখন আয়ের প্রমাণপত্র দেওয়ার সুযোগ থাকতো না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com