1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

চূড়ান্ত বিপিএল প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১২.০১ পিএম
  • ২৪৪ Time View

বিপিএলের নবম আসর মাঠে গড়াচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে। আর বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের জন্য বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে রাজধানীর অভিজাত এক হোটেলে।

চলতি মাসের শেষ দিকে প্লেয়ার্স ড্রাফটস অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছিল। তবে এবার নির্দিষ্ট দিনক্ষণও জানা গেল। এদিকে ড্রাফটের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো বেশকিছু বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। যেমন পাকিস্তানের মোহাম্মদ হারিস খেলবেন সিলেটের হয়ে। এ ছাড়া আফগান মারকুটে ব্যাটার ইব্রাহিম জাদরানকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্স চুক্তি করেছে পাকিস্তানের শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে।

এদিকে আর্থিক সংকটে বিপিএলে অংশ নিচ্ছে না ঢাকার মালিকানা পাওয়া প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। আগেরবার তারা সিলেট সানরাইজার্সের মালিকানা পেয়েছিল। এবার নিজেদের অপারগতার কথা চিঠি দিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলকে জানিয়েছে তারা। এতেই দারুণ বিপাকে পড়তে হচ্ছে ঢাকার মালিকানা নিয়ে।

এর আগে বিপিএলে দল পেতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখায়, যারা পরবর্তী তিন আসরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। শেষ পর্যন্ত গত সেপ্টেম্বরে ৭টি প্রতিষ্ঠানকে বেছে নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com