1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চান?

  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১১.০১ এএম
  • ৩৩০ Time View

অত্যধিক মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া এমন কিছু কারণে উচ্চ রক্তচাপের মতো বেশ কিছু সমস্যা বাড়ছে।

ঘরোয়া উপায়ে উচ্চ রক্তচাপ কমাতে চাইলে ভরসা রাখতে পারেন রসুনে। আমিষ রান্নার অন্যতম উপকরণ রসুন। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের যত্ন নিতেও এর তুলনা নেই। শরীরের অনেক সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রসুনে থাকা ‘অ্যালিসিন’ নামক উপাদান, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

পুষ্টিবিদদের মতে, রসুন শরীরের পক্ষে সত্যিই উপকারী। খালি পেটে রসুন খেলে শরীর টক্সিনমুক্ত হয়। সকালে ঘুম থেকে উঠে রসুন খেলে যেমন ওজন কমে দ্রুত, তেমনি বিভিন্ন ক্রনিক সমস্যা থেকে বাঁচতেও এর জুড়ি নেই। রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে হার্টের অসুখ প্রতিরোধে রসুনের ভূমিকা অনবদ্য।

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর রসুন রক্তকে পরিশুদ্ধ রাখে। রক্তে উপস্থিত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে রসুন। সকালে খালিপেটে রসুন খেলে শরীরের দূষিত পদার্থগুলি মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। হার্টের রোগীদের ক্ষেত্রে রসুন বিশেষ কার্যকর। হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করতে ও হার্ট ভালো রাখতে কাজ করে রসুন। এটি নিয়মিত খেলে রক্ত সঞ্চালন ঠিক রাখে। তাই উচ্চ রক্তচাপে ভুগছে এমন রোগীদের ডায়েটে থাকুক রসুন।

যকৃৎ (লিভার) ঠিকভাবে কাজ করতে সাহায্য করে রসুন। এ ছাড়া পেটের নানা গোলমাল ঠেকাতে, হজমের সমস্যা মেটাতেও এটি উপকারী। ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে রসুন।

কিছু ভাইরাস ও সংক্রমণজনিত রোগ যেমন- ব্রংকাইটিস, নিউমোনিয়া, হাঁপানি প্রতিরোধেও রসুনের ভূমিকা অনেক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com