1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১

ধামরাইয়ের কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ১০.৫৫ এএম
  • ২১০ Time View

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো নামের একটি কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানে লাগা আগুন ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহাতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কয়েকটি স্টেশনের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুরের বিসিক শিল্পনগরী এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার চারতলা ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সর্বশেষ সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com