1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

ঢাকার সমাবেশে অংশ নিতে এসে রাজশাহীর যুবলীগ নেতার মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৮.৩৩ পিএম
  • ২৫০ Time View

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের মহাসমাবেশে অংশ নিতে এসে রাজশাহীর এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর নাম জিন্নাত আলী হারুন (৪৫)।

আজ শুক্রবার সকালে বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন জিন্নাত আলী। পরে সমাবেশে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিন্নাত আলীর সঙ্গে আসা নায়েব উল্লাহ প্রথম আলোকে বলেন, জিন্নাত আলী রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইন ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

যুবলীগের সমাবেশে যোগ দিতে রাজশাহী থেকে বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন বেলা সাড়ে ১১টার দিকে। পরে সমাবেশের দিকে যাওয়ার সময় তাঁর রক্তচাপ বেড়ে যায়। রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, জিন্নাত আলীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com