1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

প্রথম মুখোমুখি বৈঠকে বসবেন বাইডেন ও শি

  • আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৬.০৬ পিএম
  • ২৫৫ Time View

ইন্দোনেশিয়ার বালিতে এবার জি২০ শীর্ষবঠক হচ্ছে৷ সেখানেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হবে৷

২০২১ সালে বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথমবার দুই নেতা মুখোমুখি বৈঠকে বসবেন৷ এর আগে ভার্চুয়াল বৈঠক হলেও সামনাসামনি বৈঠক হয়নি৷ দুই দেশের মধ্যে সম্পর্ক এখনো বরাবরের মতোই তিক্ত৷ এই অবস্থায় বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, বালিতে আগামী ১৪ নভেম্বর বৈঠক করবেন বাইডেন ও শি৷ বৈঠকের উদ্দেশ্য হলো, দুই দেশের মধ্যে আলোচনা ও যোগায়োগের প্রক্রিয়া চালিয়ে যাওয়া ও তা আরো জোরদার করা৷

এছাড়াও নিজেদের স্বার্থ বজায় রেখে কীভাবে দুই দেশের সম্পর্ক আরো ভালো করা যায়, সহযোগিতা বাড়ানো যায় তা নিয়েও বাইডেন ও শি আলোচনা করবেন বলে জানানো হয়েছে৷ বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, আলোচনায় সেগুলোও গুরুত্ব পাবে৷ এখন বাণিজ্য নীতি, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন, তাইওয়ান সম্পর্কে চীনের মনোভাব নিয়ে দুই দেশের তীব্র মতবিরোধ রয়েছে৷

সংবাদসংস্থা এপি জানাচ্ছে, এই শীর্ষবৈঠক নিয়ে হোয়াইট হাউস ও চীনের কর্মকর্তারা বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছেন৷

শি জিনপিং কয়েক সপ্তাহ আগে তৃতীয় মেয়াদের জন্য কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছেন৷ তিনি চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ তারপরেই তিনি বাইডেনকে চিঠি লিখে বলেছিলেন, পরিবর্তিত সময়ের চাহিদা মেনে চীন ও যুক্তরাষ্ট্র যেন আরো কাছাকাছি আসার চেষ্টা করে৷ বাইডেনও বলেছিলেন, অ্যামেরিকা চীনকে প্রতিযোগী হিসাবে দেখে৷ তারাও বিরোধ চায় না৷

কিন্তু দুই দেশের মধ্যে বিরোধের ক্ষেত্রটাও বিশাল৷ চীন মনে করে, তাইওয়ান তাদের অংশ এবং তারা তাইওয়ানকে মূল চীনের অংশ করতে চায়৷ কিন্তু বাইডেন বেশ কয়েকবার বলেছেন, চীন যদি জোর করে তাইওয়ান দখল করতে চায়, তাহলে অ্যামেরিকা চুপ করে বসে থাকবে না৷ চীনের আপত্তি সত্বেও মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেছেন৷ তারপর তাইওয়ান ঘিরে চীন সামরিক মহড়া করেছে৷ সম্প্রতি চীনে উইগুর মুসলিমদের উপর নির্যাতন নিয়ে অ্যামেরিকা সহ পশ্চিমা দেশগুলি আবার সোচ্চার হয়েছে৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও চীন পুটিনের পাশে আছে৷ অ্যামেরিকা তা ভালো চোখে দেখছে না৷

বাইডেন গত বুধবার বলেছেন, তিনি তাইওয়ান প্রসঙ্গ নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন৷ এর পাশাপাশি রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক ও বাণিজ্যনীতি নিয়েও কথা হবে৷

বাইডেন জানিয়েছেন, ‘আমি যখন শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবো, সেখানে দুই দেশের জন্য একটা রেড লাইন তৈরির চেষ্টা করবো৷ চীনের জাতীয় স্বার্থ বলতে শি জিনপিং ঠিক কী বোঝাতে চান, সেটাও জানার চেষ্টা করবো৷ অ্যামেরিকার জাতীয় স্বার্থর কথাও বলবো৷ এটাও দেখার চেষ্টা করো, দুই দেশের স্বার্থ পরষ্পরবিরোধী কিনা৷’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রশাসনিক কর্তা জানিয়েছেন, এই বৈঠক থেকে খুব বেশি কিছু প্রত্যাশা না করাই ভালো৷ বৈঠকের পর কোনো যৌথ বিবৃতি থাকবে না৷ বলা যেতে পারে, বাইডেন এখন চীনের সঙ্গে একটা সম্পর্ক তৈরির ক্ষেত্র প্রস্তুত করতে চান৷

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com