1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পরিচ্ছন্নকর্মী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১২.৩৬ পিএম
  • ২৬৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় সেকান্দার আলী (৫০) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা রোডের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান বলেন, সকালে একটি ভ্যানে কাজে যাচ্ছিলেন সেকেন্দার। ভ্যানের পেছনে বসা ছিলেন তিনি। তখন পেছন থেকে ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ওই গাড়ির নিচে পিষ্ট হন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এসআই বলেন, গাড়িটির চালক, হেলপারসহ ডেমরা থানা পুলিশ আটক করেছে বলে খবর পেয়েছি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সেকান্দারের সহকর্মী বাদশা মিয়া বলেন, সেকেন্দারের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। ধলপুর পোড়া বস্তিতে থাকতেন। দিনমজুর হিসেবে সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন। সকালে একটি ভ্যান নিয়ে কাজের জন্য ডেমরা স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন তারা। ভ্যানটি চালাচ্ছিলেন বাদশা। বাম পাশে বসা ছিলেন নুরুল ইসলাম নামে একজন এবং ডান পাশে বসা ছিলেন সেকান্দার। সে সময়ে পেছন থেকে ট্রাকটি ভ্যানে ধাক্কা দিলে সেকান্দার রাস্তায় ছিটকে পড়েন। পরে ওই গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com