রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা, তেহরানের কড়া অবস্থান হাম ঠেকাতে ৯৫% শিশুকে টিকার আওতায় আনার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হবিগঞ্জে উজাড় হচ্ছে বন অবৈধ করাত কল নিয়ে বন বিভাগ ও পল্লী বিদ্যুতের টানাপোড়েন মাধবপুরে অস্তিত্ব সংকটে ৫টি চা বাগান বিপাকে হাজারো শ্রমিক পরিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন

এক শর্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

এক শর্তে রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায় জেলেনস্কি। আর সেই শর্তটি হলো মস্কোকে আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে কিয়েভকে নিশ্চয়তা দিতে হবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এর আগে, সোমবার (৭ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট এ শর্ত দেন।

জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে বক্তব্য দেয়ার আগে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনার প্রধান শর্ত হলো- ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার। এর আগে জেলনস্কি বলেছিলেন, পুতিন ক্ষমতায় থাকলে তিনি কোনো আলোচনায় বসবেন না।

এদিকে মঙ্গলবার (৮ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৭ এ ভার্চ্যুয়ালি দেওয়া এক ভাষণে চলমান যুদ্ধে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

দোনেৎস্কে রুশ বাহিনীর সঙ্গে লড়াই চলছে ইউক্রেনীয় সেনাদের।

জেলেনস্কি দাবি করেছেন, লড়াইয়ে প্রতিদিন শত শত রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনীয় অবস্থানের সামনের মাঠটি আক্ষরিক অর্থে রুশ সেনাদের লাশে ভরে গেছে। এ কারণে সত্যিকারের শান্তি আলোচনায় রাশিয়াকে বাধ্য করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS