1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

দর-কষাকষির শেষ দিনেও ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৭.১০ পিএম
  • ২০৪ Time View

ডলার সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে দর-কষাকষির আজ (৯ নভেম্বর) শেষ দিন ছিলো। এদিনও বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৬০ মিলয়ন বা ৬ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ কমে দাড়িয়েছে ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে।

বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ অর্থসূচককে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বেশ কিছুদিন ধরে ডলার সংকটে ভুগছে দেশের অর্থনীতি। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক ও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে রিজার্ভ থেকে বাজারে ডলার ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এতেও কোন কাজ হচ্ছে না। প্রতিনিয়ত ডলার সংকটের চাপে কমছে রিজার্ভ। হুমকির মুখে পড়ছে দেশের সার্বিক অর্থনীতি।

এর আগে গত জুলাই মাসে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় সরকার। এরপর নিয়ম অনুযায়ী সম্প্রতি দুই সপ্তাহের সফরে ঢাকায় আসে আইএমএফ প্রতিনিধি দল। সফরে দলটির নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ। গত ২৬ অক্টোবর থেকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ), বাণিজ্য মন্ত্রণালয়, পরিসংখ্যান ব্যুরো, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন তারা।

জানা যায়, আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ( ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি থেকে ৩২০ কোটি ডলার ও রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনিবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় ১৩০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে কর্মকর্তা পর্যায়ে তারা একমত হয়েছেন।

এদিকে বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪৫০ কোটি ডলারের ঋণের প্রাপ্তির বিষয়ে সুখবর মিলেছে। কঠিন কোনও শর্ত ছাড়াই বাংলাদেশকে সাত কিস্তিতে এই টাকা দেবে সংস্থাটি। তারমধ্যে আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম কিস্তি পাবে। এছাড়া ২০২৬ সালের মধ্যে পুরো অর্থ পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com