সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ফিন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ সাবেক হুইপের ভাই বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দূনীর্তির অভিযোগ করেন শিক্ষক নেতৃবৃন্দরা, আদালতে মামলা চলমান রয়েছে এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের কৌশলগত অংশীদারিত্ব আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অ্যাড.বিউটি দত্ত ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

নীতি সুদহার আরও বাড়াল ফেডারেল রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আমেরিকার শীর্ষ ব্যাংক ফেডারেল রিজার্ভ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) নীতি সুদহার আরও ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। নীতি সুদহার বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে মন্দার আশঙ্কা গভীরতর হলো বলে অর্থনীতিবিদদের মত।

জানা যায়, তিন দশকের মধ্যে সর্বোচ্চ সুদ বৃদ্ধির পথে হেঁটেছে ব্রিটেনের ব্যাংক অব ইংল্যান্ড। তারাও ৭৫ ভিত্তি পয়েন্ট সুদ বাড়িয়ে তা নিয়ে গেছে ৩ শতাংশে।

অর্থনীতিবিদদের বিশ্লেষণ, নীতি সুদহার বৃদ্ধির ফলে বিশ্ব অর্থনীতি আরও ধাক্কা খেতে পারে। বিশেষ করে বিপাকে পড়বে উন্নয়নশীল দেশগুলো। তাদের মুদ্রা আরও দুর্বল হলে তেলসহ বিভিন্ন পণ্যের আমদানি খরচ বাড়বে। চাপ বাড়বে অর্থনীতিতে। খবর সিএনএনের

তারা মনে করেন, নীতি সুদহার বৃদ্ধির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণপত্রের বাজার বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হবে। বিভিন্ন উন্নয়নশীল দেশ থেকে বিনিয়োগ প্রত্যাহার করে তা দিয়ে ডলার কিনে ঋণপত্র কেনার প্রবণতা বাড়বে। তাতে ডলারের চাহিদা ও দাম বাড়বে। ডলারের নিরিখে কমবে বিভিন্ন দেশের স্থানীয় মুদ্রার মান। ইতিমধ্যে ফেডের নীতি সুদহার বৃদ্ধির ঘোষণায় ভারতীয় মুদ্রা রুপির দরপতন হয়েছে।

অর্থনৈতিক মন্দার আশঙ্কা এখন সারা বিশ্বকেই তাড়িয়ে বেড়াচ্ছে। আর সেই আশঙ্কায় মার্কিন ডলার আরও শক্তিশালী হচ্ছে। আবার একই সময়ে আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নানা পদক্ষেপ মন্দার আশঙ্কা আরও ত্বরান্বিত করছে। বহুজাতিক ব্যাংক এইচএসবিসির কৌশলবিদ জোয়ে চিউ এ কথা বলেছেন।

মার্কিন ডলার যে উত্তাপ ছড়াচ্ছে, সেটা পৃথিবীর নানা প্রান্তে, নানা পেশার, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত টের পাচ্ছে। মার্কিন ডলারের শক্তিটাই এমন যে তার যেকোনো নড়াচড়া নানা প্রান্তের সব স্তরের মানুষকেই স্পর্শ করে। বর্তমান বাস্তবতায় সেটি আরও বেশি করে অনুভূত হচ্ছে।

সূত্রঃ সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS