1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে ডিজিটাল সেবা দেবে বাংলালিংক

  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৭.৫০ পিএম
  • ২৯০ Time View

বাংলালিংক ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৫তম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালের টেলিকমিউনিকেশন পার্টনার হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটির আওতায় বাংলালিংক এই আয়োজনের অতিথিদেরকে সংযোগ ও ডিজিটাল সেবা প্রদান করবে।

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর ডিরেক্টর (ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট) ইঞ্জি. মোহাম্মদ এনামুল কবির আগারগাঁওয়ের আইসিটি ভবনের বিসিসি অডিটরিয়ামে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংক-এর ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফি আহমেদ, বাংলালিংক-এর গভর্নমেন্ট অ্যান্ড স্টেকহোল্ডার রিলেশন ডিরেক্টর মেহনাজ কবির ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রনজিৎ কুমার ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন বলেন, “বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সাথে এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমরা বাংলালিংক-এর দ্রুততম নেটওয়ার্ক ও মানসম্পন্ন ডিজিটাল সেবা দিয়ে একটি বড় আয়োজনের সহযোগী হতে পারছি। এই সেবা আয়োজক এবং অংশগ্রহণকারীদের যোগাযোগের চাহিদা পূরণে সাহায্য করবে বলে আমরা মনে করি।”

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর ডিরেক্টর (ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট) ইঞ্জি. মোহাম্মদ এনামুল কবির বলেন, “এই উদ্যোগে বাংলালিংক-কে টেলিকম পার্টনার হিসেবে আমাদের সঙ্গে পাওয়া একটি আনন্দের ব্যাপার। আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের মতো ইভেন্ট পরিচালনার জন্য আমাদের উন্নত মানের যোগাযোগের সুবিধা প্রয়োজন। আমরা বিশ্বাস করি, দ্রুততম মোবাইল নেটওয়ার্ক ও মানসম্পন্ন ডিজিটাল সেবা দিয়ে বাংলালিংক এই ধরনের সহযোগিতা প্রদানের জন্য উপযোগী।”

দেশের প্রযুক্তিগত উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলিকে সহায়তা করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com