বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায় ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ Price Sensitive Information of Nitol Insurance PLC পাহাড় থেকে সমতল, অসহায় মানুষের পাশে মামুনী চাকমা সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের

বিএনপির গণসমাবেশের আগের দিন থেকেই সড়ক ও নৌপথে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২০১ Time View

বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার ভোর থেকে বরিশালে শুরু হয়েছে সড়কপথ ও নৌপথে ধর্মঘট। মালিক সমিতির পক্ষ থেকে কোনোরকম ঘোষণা দেওয়া না হলেও বন্ধ রয়েছে বাস, থ্রি হুইলার ও দূরপাল্লার রুটের লঞ্চ চলাচলও।

মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ রাখার দাবিতে দুদিনের ধর্মঘট ডেকেছে এখানকার বাস মালিক সমিতি। অন্যদিকে মহাসড়কে সাত দফা দাবিতে আজ এবং শনিবার যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে থ্রি হুইলার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

বিএনপি নেতারা বলছেন, গণসমাবেশে লোকসমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সব ধরনের গণপরিবহণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও আওয়ামী লীগ নেতারা তা স্বীকার করেননি।

মালিকরা বলছেন, দুদিনের জন্য লঞ্চ বন্ধ রাখতে বলা হয়েছে তাদের। শ্রমিক লীগের নেতারা মালিক সমিতির অফিসে গিয়ে এ নির্দেশনা দিয়ে এসেছেন। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে ভাড়ায়চালিত মাইক্রোবাস প্রাইভেটকার এবং নৌপথে চলাচলকারী ভাড়ার স্পিডবোট। সব মিলিয়ে সকাল থেকে অনেকটাই অবরুদ্ধ হয়ে পড়েছে বরিশাল।

সব ধরনের গণপরিবহণ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। গন্তব্যে পৌঁছতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে লঞ্চঘাট ও বাস টার্মিনালে।

এদিকে বিএনপির গণসমাবেশস্থলে বৃহস্পতিবার সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। রাতে সামিয়ানা টাঙিয়ে এবং চাদর বিছিয়ে সেখানে অবস্থান করেছেন হাজার হাজার নেতাকর্মী। রান্না খাওয়া এবং ঘুমও চলছে মাঠেই।

বিএনপি নেতারা বলছেন, হাজার বাধা সত্ত্বেও শনিবারের গণসমাবেশ হবে সর্বকালের সর্ববৃহৎ জনসভা। কোনো বাধাই নেতাকর্মীদের সমাবেশে আসতে আটকে রাখতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS