1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

যুক্তরাষ্ট্রে আরও একটি ওষুধ রপ্তানির অনুমতি পেয়েছে রেনাটা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৫.০৫ পিএম
  • ২১৮ Time View

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের রাজেন্দ্রপুর কারখানা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (US FDA) অনুমোদন পেয়েছে। পাশাপাশি এই কারখানায় উৎপাদিত উচ্চ রক্তচাপের ওষুধ মেটোপ্রোলল টারট্রেট (Metoprolol Tartrate) ওই রপ্তানির অনুমতিও দিয়েছে এফডিএ।

ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, Risperidone, Metoprolol Tartrat, Rolip ও Glycopyrrolate সহ রেনাটার ৬টি ওষুধ আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত আছে।  এর মধ্যে Rolip (Rosuvastatin) এর রপ্তানি ইতোমধ্যে শুরু হয়েছে। বাকী ওষুধগুলোর রপ্তানির প্রক্রিয়া চলমান আছে।

নতুন ওষুধের নিবন্ধনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে রেনাটার নিবন্ধিত ওষুধের সংখ্যা বেড়ে সাতে উন্নীত হয়েছে।

বর্তমানে প্রায় এক ডজন দেশে রেনাটার ওষুধ রপ্তানি হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইইউ হচ্ছে রেনেটার সবচেয়ে বড় রপ্তানি বাজার।

কোম্পানিটি আশা করছে, এই অনুমোদনের পর রেনেটা প্লেইন জেনেরিক, প্যারা আইভি এবং এনসিই-১ ফাইলিংসহ মার্কিন বাজারে প্রবেশ করবে।

এ বিষয়ে যোগাযোগ করলে রেনাটার কোম্পানি সচিব যোবায়ের আলম অর্থসূচককে বলেন, ইউএস এফডিএর কাছ থেকে নতুন একটি ওষুধের নিবন্ধন প্রাপ্তির বিষয়টি শুধু, রেনাটা নয়, দেশের ওষুধ শিল্প এবং অর্থনীতির জন্যেও একটি ভাল খবর। যুক্তরাষ্ট্রের ওষুধের বাজার বিশ্বের সবচেয়ে বড় বাজার। অন্যদিকে এটি সবচেয়ে বেশি সুরক্ষিত বাজার। এই বাজারের একটি ছোট্ট অংশও দখল করা গেলে সেটি হবে অনেক প্রাপ্তি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে কোনো ওষুধ রপ্তানির অনুমতি পেলে অন্যান্য দেশে সেটি প্তানির অনুমতি পাওয়া অনেক সহজ হয়ে যায়। তাই আরও একটি ওষুধের নিবন্ধন আমাদের জন্য বাড়তি সুযোগ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com