1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

রাজধানীতে শীত নামবে কবে?

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১.০৬ পিএম
  • ২২৪ Time View

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলে শীত নামলেও রাজধানী ঢাকাসহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত নামবে চলতি মাসের শেষের দিকে। এ মাসে শহরে বইবে হালকা হিমেল হাওয়া। তাও আবার ভোর ও সন্ধ্যার পরে।

এদিকে শহরে শীত নামবে মনে হলেও এ মাসের শেষের দিকে কিছুটা শীত পড়বে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে শীত নামতে আরও সময় লাগবে বলেও জানান তিনি।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, চলতি মাস থেকেই তাপমাত্রা হালকা কমে আসবে। তবে শহরে সেটি অনুভূত হবে কম। ভোরে এবং সন্ধ্যার পরে কিছুটা বোঝা যেতে পারে। উত্তরাঞ্চলে শীত অনুভব হবে বেশি। সেখানে আজকালের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। এরপর কমতে পারে তাপমাত্রা। এ মাসে এখনই অন্য জেলাগুলোর তুলনায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। সেখানে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকবে।

তিনি বলেন, তাপমাত্রা আসলে শহর এবং গ্রাম ভেদে আলাদা অনুভূত হয়। গ্রামে যত দ্রুত শীতের প্রভাব ছড়িয়ে পড়ে, জনসংখ্যা, যানবাহনের চলাচল, দূষণের কারণে শহরে ততটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে না।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে শীত পড়েছে। চলতি মাসের মাঝামাঝি থেকে এই তাপমাত্রা আরও কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এখন হালকা কুয়াশা পড়লেও দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে শুরু করবে। আজকালের মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টি হতে পারে, এরপর কমে যাবে তাপমাত্রা। তবে শহরের তুলনায় গ্রামে শীতের অনুভূতি আসবে আগেই।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com