1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

দুর্বৃত্তদের দায়ের কোপে ‘দা বাহিনী’র প্রধান নিহত

  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১.০৯ পিএম
  • ২৫৭ Time View

কক্সবাজারের পেকুয়ায় বাড়ি ফেরার পথে কথিত ‘দা বাহিনী’র প্রধান নাসির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ ঘটনা ঘটেছে।

টৈটং ইউপির ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নাছির উদ্দিন টৈটং ইউনিয়নের পণ্ডিতপাড়ার আবুল হোসাইনের ছেলে। এদিকে কথিত এই ‘দা বাহিনী’র প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর দায়ের কোপে নিহত হওয়ায় ওই এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, নাসির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। ওই বাহিনী ওই এলাকায় পাহাড়ি বনভূমির জমি দখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি নাসির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। নাসির রোববার রাতে টৈটং বাজার থেকে বাড়ি ফেরার পথে পাঁচ-ছয় জনের একদল দুর্বৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com