1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় বাইডেন

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৪.৪৪ পিএম
  • ২৯৪ Time View

আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেখানে ডেমোক্রেটরা সেনেট ও প্রতিনিধি পরিষদ দুটিরই নিয়ন্ত্রণ হারাতে পারে বলে আশঙ্কা করছে হোয়াইট হাউস৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কর্মকর্তা ও ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস্টদের সঙ্গে কথা বলে এমন প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স৷

তারা বলছেন, মধ্যবর্তী নির্বাচনে ভালো করবেন বলে কয়েকমাস আগেও তারা আশাবাদী ছিলেন৷ কিন্তু এখন সেই আশায় পরিবর্তন এসেছে বলে স্বীকার করেন তারা৷ মূল্যস্ফীতির উচ্চহার এর অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন তারা৷

সাম্প্রতিক কিছু জরিপে দেখা গেছে, সেনেটের যে আসনগুলোতে ডেমোক্রেটরা সহজেই জিতবে বলে একসময় মনে করা হয়েছিল সেগুলোতে এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে৷ আর যে আসনগুলোতে শক্ত লড়াই হবে বলে মনে করা হয়েছিল সেগুলো এখন রিপাবলিকানদের দিকে ঝুঁকছে৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনগত মে মাসে আশা করেছিলেন যে, ডেমোক্রেটরা সেনেট ও প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ আরও বাড়াতে পারবে৷ কিন্তু গত সপ্তাহে তিনি স্বীকার করেন, লড়াই কঠিন হয়ে উঠেছে৷ তবে ৮ নভেম্বরের আগে ডেমোক্রেটদের দিকে ভোটাররা আবারও ঝুঁকবেন বলে আশা প্রকাশ করেছেন বাইডেন৷

সেনেট ও প্রতিনিধি পরিষদের দুটি বা যে-কোনো একটির নিয়ন্ত্রণ পেলেই রিপাবলিকানরা আগামী দুই বছর বাইডেনের প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারবে৷ যেসব ইস্যুতে বাইডেন আইন পাস করতে চান যেমন পারিবারিক ছুটি, গর্ভপাত, পুলিশ সংস্কার ইত্যাদিতে রিপাবলিকানরা বাধা দিবেন৷ আর অভিবাসন কমাতে নতুন আইন পাস করার চেষ্টা চালাবেন রিপাবলিকানরা৷

এছাড়া ডেমোক্রেটদের অর্থ খরচ, বিভিন্ন ব্যবসায়িক চুক্তি ও বাইডেনের ছেলে হান্টারের ব্যক্তিগত জীবন নিয়ে রিপাবলিকানরা তদন্ত শুরু করবে বলেও আশঙ্কা করছেন ডেমোক্রেটরা৷ রিপাবলিকান কয়েকজন আইনপ্রেণতা এও বলছেন যে, তারা বাইডেন, তার মন্ত্রিসভার সদস্য ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিশংসিত করার আশা করছেন৷

হোয়াইট হাউসের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে জানান, যে-কোনা বাধা ও তদন্তের জবাব দিতে প্রস্তুত হচ্ছে হোয়াইট হাউস৷ ‘হাতে হাতুড়ি দেয়া হলে রিপাবলিকানরা কী করতে পারে সেটা কোনো রহস্যের বিষয় নয়’- রয়টার্সকে বলেন হোয়াইট হাউসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস্ট এরিক শুলৎস৷

ভবিষ্যতে যে-কোনো তদন্তের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিতে এ বছরের শুরুতে প্রখ্যাত আইনজীবী রিচার্ড সাওবারকে স্পেশাল কাউন্সেল নিয়োগ দেয় হোয়াইট হাউস৷

চলতি সপ্তাহের রয়টার্স/ইপসোস জরিপে অংশ নেয়া প্রতি তিনজনের একজন বলেছেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা এখন মূল্যস্ফীতি৷ আর দশজনের একজন অপরাধ ও ২০ জনের একজন গর্ভপাতের অধিকারের কথা বলেছেন৷

একই জরিপ বলছে, মাত্র ৩৯ শতাংশ মার্কিন নাগরিক বাইডেনের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন৷ আগের সপ্তাহের চেয়ে সংখ্যাটি এক শতাংশ কম৷ গত মে ও জুন মাসে বাইডেনের প্রতি জনসমর্থন সবচেয়ে কম দেখা গেছে- মাত্র ৩৬ শতাংশ৷

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com