1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

নির্বাচনে অযোগ্য ঘোষণাকে বাতিলের আবেদন ইমরানের

  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১১.৪৯ এএম
  • ২১২ Time View
Imran-Khan

নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেয়া নির্বাচনের কমিশনের রায়কে আদালতে চ্যালেঞ্জ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে তিনি নির্বাচনে অযোগ্য হওয়ার ঘোষণা বাতিলের জন্য আবেদন করেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

এর আগে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগ তুলে ইমরান খানকে সরকারি পদের অযোগ্য বলে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। পাকিস্তানের জোট সরকারের অভিযোগ, ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশী উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন, সেগুলোর বিক্রি থেকে পাওয়া অর্থের বিস্তারিত প্রকাশ করেননি।

ক্ষমতাসীন জোট এ ব্যাপারে নির্বাচন কমিশনের রুলিং চেয়েছিল। এরপরই নির্বাচন কমিশনের ট্রাইবুনাল এক লিখিত রুলিংয়ে সংবিধানের ৬৩ (১) (পি) ধারা অনুযায়ী ইমরান খানকে পার্লামেন্ট বা প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হবার অযোগ্য বলে ঘোষণা করে।

ইমরান খানের দাবি, নির্বাচন কমিশনের এমন ঘোষণা পাকিস্তানের সংবিধানের ৬৩ অনুচ্ছেদের লঙ্ঘন। তিনি আদালতে আবেদন করেন, যাতে তার বিরুদ্ধে ঘোষিত এই শাস্তি বাতিল করা হয় এবং নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com