1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেল ইতালি

  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৮.২৫ পিএম
  • ২১৯ Time View

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ডানপন্থি দল ব্রাদার্স অব ইতালির জর্জিয়া মেলোনি৷ শনিবার দেশটির প্রেসিডেন্ট ভবনে শপথ গ্রহণ করেন তিনি৷ এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইতালিতে একটি কট্টর ডানপন্থি দল ক্ষমতায় এলো৷ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির ৬৮তম সরকার প্রধান হলেন মেলোনি৷ তার আগে শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেন তিনি৷

এদিকে ইতালির নতুন এই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন৷ তার সাথে গঠনমূলক সহযোগিতার আশা প্রকাশ করেন তিনি৷ বলেন, ‘আমরা এই মুহূর্তে যে সমস্যার সম্মুখীন হচ্ছি তা মোকাবিলায় ইতালির নতুন সরকারের সাথে গঠনমূলক সহযোগিতা প্রত্যাশ্যা করছি৷’

সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ফরচা ইতালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সঙ্গে জোট বেঁধে গত মাসের জাতীয় নির্বাচনে জয় পায় মেলোনির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল ব্রাদার্স অব ইতালি৷

শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে ইতালির প্রতি আস্থাশীল থাকার এবং জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন মেলোনি৷ তবে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মেলোনিকে কঠিন সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মন্দার হুমকি, জ্বালানির দাম বৃদ্ধি ও ইউক্রেন যুদ্ধকে ঘিরে তৈরি হওয়া আন্তর্জাতিক রাজনীতির মোকাবিলা৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ক্ষমতায় আসা ডানপন্থি এই দলটি রাষ্ট্র পরিচালনায় অনেক বেশি রক্ষণশীল নীতি গ্রহণ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের৷ এর মধ্যে ভূমধ্যসাগার পাড়ি দিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশী এবং দেশটিতে থাকা অভিবাসীদের বিষয়টিও রয়েছে৷ নির্বাচনী প্রচারণায় অভিবাসনের বিরুদ্ধে কঠোর হওয়ার আভাস দিয়েছিলেন মেলোনি৷

সূত্র: এপি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com