শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫ দাবি বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা বাতিল, সংসদে বিল পাস ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন: মুহাম্মদ আতা উল্লাহ খান

টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২০২ Time View

টুইটারের প্রায় সাড়ে ৭ হাজার কর্মী থেকে ৭৫ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন ইলন মাস্ক। টুইটার ইনকরপোরেশন কিনে নেওয়ার চুক্তিতে ‘সম্ভাব্য বিনিয়োগকারীদের’ কাছে এ পরিকল্পনা তুলে ধরা হয়েছে বলে দি ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির মালিকানায় যে-ই থাকুক না কেন, কয়েক মাসের মধ্যে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে বলেও প্রতিবেদনে জানানো হয়।

তবে টুইটারের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা তাদের কর্মীদের জানিয়েছেন, এই মুহূর্তে কোনো ধরনের গণছাঁটাইয়ের পরিকল্পনা নেই।

যে নথির বরাতে ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনটি করেছে, তাতে বলা হয়েছে, ইলন মাস্ক টুইটার কেনার প্রস্তাব দেওয়ার আরও আগে থেকেই ব্যয় কমাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে আসছিল প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি টুইটার ইনকরপোরেশন।

আগামী বছরের শেষে কর্মীদের বেতন ৮০ কোটি ডলার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির কর্মীদের প্রায় এক-চতুর্থাংশকে কর্মক্ষেত্র থেকে বিদায় নিতে হতে পারে বলে জানিয়েছে দি ওয়াশিংটন পোস্ট।

এদিকে গত মে মাসে টুইটার তাদের বট ও স্প্যাম অ্যাকাউন্টের প্রকৃত সংখ্যা গোপনের অভিযোগে টুইটার কেনার চুক্তি থেকে সরে এলেও এই মাসের শুরুতে আবার চুক্তি সচল রাখার সিদ্ধান্তে ফেরত আসেন ইলন মাস্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS