1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

সুদানে জাতিগত সংঘর্ষে নিহত ১৫০

  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ১০.৫৬ এএম
  • ২৯৮ Time View

সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নাইল প্রদেশে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাতিগত সংঘর্ষে দুই দিনে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এই রক্তপাত সবচেয়ে ভয়াবহ। বৃহস্পতিবার ব্লু নাইল প্রদেশের রাজধানী দামাজিনের রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ জনতা। তারা এই সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দিয়েছেন। সংঘাতে এ বছর শত শত মানুষ নিহত হয়েছে।

ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এ সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।

হাউসা সম্প্রদায় ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে বিতর্কের পর গত সপ্তাহে ব্লু নাইলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রচণ্ড বন্দুকযুদ্ধ এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ায় শত শত বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

রাজধানী খার্তুমের ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দক্ষিণে রোজাইরেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকায় এ লড়াই চলছে।

বৃহস্পতিবার, দামাজিনে শত শত মানুষ মিছিল করেছে, কেউ কেউ রাজ্যের গভর্নরকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে। ‘না, সহিংসতা নয়’ বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

সুদানে জাতিসংঘের সহায়তা প্রধান এডি রোই বলেন, তিনি সংঘর্ষের বিষয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ছিলেন। ১৩ অক্টোবর থেকে সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রায় ১৭০ জন নিহত হয়েছে এবং ৩২৭ জন আহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com