সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, তবু কর্মীদের জন্য বরাদ্দ আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫২তম সভা অনুষ্ঠিত এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আর.এ. স্পিনিং ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকার সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর ব্যবস্থা করবে কমিউনিটি ব্যাংক ভিভোর ‘ওয়াই সো কুল’ থিমে- শুরু হলো সোশ্যাল মিডিয়া রিল চ্যালেঞ্জ কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই!

ডেঙ্গুতে মৃত্যু আরও ৪, হাসপাতালে ভর্তি ৮৯৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৪৫ Time View

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৯৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৯০০ জন রোগী ভর্তি হয়েছিলেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৯৬ জনের মধ্যে ঢাকায় ৫৩৭ জন ও ঢাকার বাইরে ৩৫৯ জন। আর অক্টোবর মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ১১০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১৭৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে আছেন ২ হাজার ১৫৯ জন,আর বাকি ১ হাজার ১৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। এই বছরের ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ২৮ হাজার ৬৯৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৫ হাজার ৪১৪ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS