1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

রিজার্ভ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা বাইডেনের

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ১.৫৮ পিএম
  • ২৫৪ Time View

রিজার্ভ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হলো। কয়েক দিন আগে ওপেকপ্লাস তেলের উৎপাদন হ্রাস করার কথা জানানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৯ অক্টোবর) বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর মার্চে তার প্রশাসন ১৮০ মিলিয়ন ব্যারেল তেল ছাড় করার কথা ঘোষণা করেছিল। এই ১৫ মিলিয়ন ব্যারেল ছাড়ের কারণে তা সম্পন্ন হলো। এর আগে বুধবার সকালে হোয়াইট হাউস জানিয়েছিল, আগামী ডিসেম্বর মাসে এই তেল ছাড়ার কথা ছিল।

সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আজ আমার এ ঘোষণার ফলে আমরা এমন একটি সময়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে ও দাম কমাতে চলেছি, যখন অন্যান্য দেশ অস্থিরতা সৃষ্টি করেছে।’

গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ রয়েছে। তেলের দাম ব্যারেলপ্রতি ৬৯ থেকে ৭২ ডলারে নেমে এলে তারা আবার রিজার্ভ আগের অবস্থায় নিয়ে যাবে।

এই তেল ছাড়ার ফলে ১৯৮৪ সালের পর যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ সর্বনিম্ন অবস্থায় নেমে গেল। ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ তেল ও গ্যাসের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com