1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Title :
সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

২০২৩ সালে ভয়াবহ গ্যাস সংকটে পড়বে ইউরোপে

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ১০.৫৯ এএম
  • ১৮৭ Time View

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভেঙে যাওয়ার জেরে ইউরোপ আগামী বছর ইতিহাসের ভয়াবহতম গ্যাস সংকটে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি।

রাশিয়া সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিলে অন্যান্য উৎস থেকে গ্যাস কিনে সাময়িকভাবে হয়তো এই সংকটের সমাধান সম্ভব হবে, কিন্তু সেসব উৎস টেকসই হবে না বলে জানান বিশ্বের অন্যতম শীর্ষ তরলীকৃত গ্যাস (এলএনজি) রপ্তানিকারী এই দেশটির জ্বালানিমন্ত্রী।

মঙ্গলবার ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদ আল কাবি বলেন, ‘এই শীতে ইউরোপ তেমন সমস্যায় পড়বে না। কারণ, বিভিন্ন দেশ ইতোমধ্যে তাদের গ্যাসের মজুত পরিপূর্ণ অবস্থায় রেখেছে। এটা ভাল।’

‘কিন্তু সামনের বছর থেকে গ্যাস ইউরোপের প্রধান ইস্যু হয়ে উঠবে। কারণ ইউরোপ রাতারাতি কোনো বিশাল আকারের পারমাণবিক চুল্লি প্রস্তুত করতে পারবে না।’

‘যদি কয়লাভিত্তিক বা জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইউরোপ চালু করে, সেক্ষেত্রে ভিন্ন কথা; কিন্তু সেটিও সম্ভব নয়, কারণ রা যদি তা না হয়, সেক্ষেত্রে শেষ পর্যন্ত ইউরোপকে গ্যাসের ওপরই নির্ভর করতে হবে।’

‘কিন্তু সেই গ্যাস মিলবে কোত্থেকে? রাশিয়ার সঙ্গে ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক ভেঙে গেছে। বিকল্প যেসব উৎস সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ভাবছেন, সেসবের কোনোটিই টেকসই উৎস নয়। সাময়িকভাবে হয়তো সেসব থেকে গ্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে (গ্যাস সরবরাহের ক্ষেত্রে) রাশিয়ার বিকল্প হয়ে ওঠার মতো অবস্থা ওইসব উৎসের নেই।’

রাশিয়ার গ্যাসের ওপর ইউরোপের নির্ভরশীলতা ব্যাপক। এতদিন এই মহাদেশের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ সরবরাহ আসত রাশিয়া থেকে। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর একরাশ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এসব নিষেধাজ্ঞার মধ্যে যদিও গ্যাসকে অন্তর্ভুক্ত করা হয়নি, তবে নিষেধাজ্ঞা জারির পর থেকেই ইউরোপে গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে মস্কো। সেই সঙ্গে শর্ত দিয়েছে— বাইরের কোনো দেশ যদি রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনতে চায়, সেক্ষেত্রে অবশ্যই রুশ মুদ্রা রুবলে তা কিনতে হবে। ইইউ’র অনেক সদস্যরাষ্ট্র এই শর্তে আপত্তি জানিয়েছে।

তবে ইইউয়ের নেতারা জানিয়েছেন, আপাতত নরওয়ে ও আলজেরিয়া থেকে এলএনজি গ্যাস আমদানির মাধ্যমে গ্যাসের চাহিদা পূরণ করা হবে।

ফিন্যান্সিয়াল টাইমসকে সাদ আল কাবি বলেন, ‘গ্যাসের ক্রয়-বিক্রয়ের চুক্তি সাধারণত দীর্ঘমেয়াদী হয়। অর্থাৎ আপনি যদি কোনো দেশ থেকে গ্যাস কেনেন, সেক্ষেত্রে ওই দেশের সঙ্গে ১৫, ২০ কিংবা ৩০ বছর মেয়াদী চুক্তিতে আপনার যেতে হবে।’

‘ইউরোপ যেসব উৎস থেকে গ্যাস কেনার কথা ভাবছে, আমার মনে হয় না তারা দীর্ঘমেয়াদে ইউরোপের চাহিদা পূরণ করতে পারবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com