রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

মোসাদ্দেক: আমরা বিশ্বকাপে ভালো খেলব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৫২ Time View

ত্রিদেশীয় সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ। এদিন টসে হেরে বোলিংয়ে নেমে আফগানিস্তানকে সুযোগ পেয়েও ১৫০ এর নিচে থামাতে পারেনি বাংলাদেশ। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের ইনিংস থেমেছে ৯৮ রানে। এমন পারফরম্যান্সের পর বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়েও শঙ্কা দেখছেন অনেকে।

২০০৭ সালের পর সীমিত ওভারের এই বিশ্বকাপের মূল পর্বে কোনো জয় পায়নি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়েছেন, ‘আমি যতটুকু জানি টি২০ বিশ্বকাপের মূল পর্বে আমরা একটা ম্যাচই জিতেছিলাম। এবার দুটা ম্যাচও যদি জিততে পারি, সেটা আমাদের অনেক বড় অর্জন হবে। নিশ্চিতভাবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার। সবাই একসঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ এবং সবার দোয়া চাই। আমরা দল হিসেবে ভালো করার চেষ্টা করবো।’

এই টাইগার অলরাউন্ডার বলেন, ‘আপনি চিন্তা করেন আমাদের টি২০তে কখনোই ওরকম কেউ ছিল না যে ১৩৫ স্ট্রাইকরেটের। সেটা আমাদের নেই। এই জায়গাটাতে উন্নতি করা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে কোচিং স্টাফ থেকে শুরু করে যারা আছেন, তারা যথেষ্ট সাহায্য করতেছেন। আমার মনে হয় এখন এটা ডেলিভারি করার পালা। সেটা টপ অর্ডাররা করবে, এটা আমি বিশ্বাস করি। আমরা বিশ্বকাপে ভালো খেলব।’

বুধবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। মূল আসরে মাঠে নামার আগে এই ম্যাচ দিয়েই শেষ বারের নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে টাইগাররা। এরপর আগামী ২৩ অক্টোবর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS