বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে সাবেক ইউএনও রুমানা আফরোজকে ঘিরে অপপ্রচার: নিন্দা ও দোষীদের শাস্তির দাবি “দরিদ্রের ভূমি ন্যায়বিচার নিশ্চিত না হলে সামাজিক ন্যায়বিচার অসম্ভব” সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ ধরতে বাধা, চাষিদের উপর হামলা  বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী যাত্রী কল্যাণ সমিতির বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

১৩ দিনে রেমিট্যান্স এলো ৭৭ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২২৫ Time View

চলতি মাসের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স আয় এসেছে ৭৬ কোটি ৯৮ লাখ ডলার। প্রতি ডলার ১০৮ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৩১৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, অক্টোবর মাসের প্রথম ছয় দিনে (২ থেকে ৬ অক্টোবর পর্যন্ত) ৩৫ কোটি ৭৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। আর দ্বিতীয় সপ্তাহে (১৩ অক্টোবর পর্যন্ত) রেমিট্যান্স আসে ৪১ কোটি ২১ লাখ ডলার।

আলোচিত সময়ে (অক্টোবরের প্রথম ১৩ দিন) রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৮৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ কোটি ৩২ লাখ ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে ৩৬ লাখ ডলার আর বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৪১ লাখ ডলার।

এসময় সবচেয়ে বেশি রেমিট্যান্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক থেকে। এরপর অগ্রণী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং রুপালী ব্যাংক।

২০২১-২০২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। আগের ২০২০-২০২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS