বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা; আশরাফ সরকার রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের জনসভা তোমার পবিত্র নামে; তাছলিমা আক্তার মুক্তা র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুমিল্লায় র‌্যাবের অভিযানে হতে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ সাতক্ষীরার পারুলিয়ায় আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ভোট প্রদানে জনসচেতনতায় পথসভা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া ভোররাতে লাগা আগুনে বেকারি পুড়ে ছাই, অভিযোগে আটক ১ বিএনপি বিশ্বাস করে জনগণই দেশের সব ক্ষমতার উৎস: তারেক রহমান নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউনিয়ন ব্যাংকের আঞ্চলিক ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২২ ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসা পর্যালোচনা সভা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং এসইভিপি গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী সমবেত সকলকে ত্রৈমাসিক ব্যবসায়িক সাফল্য তুলে ধরে অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২২ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS